
সাতক্ষীরা তালায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে উদ্বোধন করা হয়।
বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ও বিএসআরএম এর অর্থায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের উপদেষ্টা রুহী মোরশেদ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্যে রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান মোড়ল, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি। এ সময় উত্তরণের প্রকল্প কর্মকর্তা মোঃ কাইউম আজাদ, সাবেক ইউপি সদস্য মোবারক আলী, মোঃ আব্দুর রহমান, মোহাম্মদ উল্লাহ, হাবিবুর রহমান হাবিব, আহমেদ উল্লাহ প্রমুখ বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।