বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

অস্ত্র, গুলি ও ইয়াবাসহ দেবহাটায় চোরাচালানী গ্রেফতার

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৬১ বার পড়া হয়েছে

একটি শাটারগান ও ৯ রাউন্ড তাজা গুলিসহ তৈয়ব আলী নামের এক চোরাচালানীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। তার কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ইয়াবা। গ্রেফতারকৃত আসামীর বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া গ্রামে। বাবার নাম এফতেহার আলী। বুধবার রাত ৯টায় অস্ত্র, গুলি ও ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয় নাংলা গ্রামের রাস্তা থেকে।

দেবহাটা থানার ওসি ওবায়দুর রহমান জানান, একটি বাজার করা ব্যাগে অস্ত্র ও গুলি একসাথে স্কচটেপ ও কাপড় দিয়ে মুড়ে একইসাথে ৪০০ পিস ইয়াবা নিয়ে নাংলা গ্রামের রাস্তায় আসতেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল তাকে থামায়। পরে তার ব্যাগ তল্লাশি করে অস্ত্র, গুলি ও ইয়াবা ও একটি গুলির খোসা জব্দ করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যায় বলে জানান ওসি। তৈয়ব আলীর বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!