শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩ ভ য়া ব হ বি প র্য য়ে র মুখে বিচার বিভাগ: দ্রুত সংস্কারের দাবি ইয়ারুল ইসলামের

আজকের সাতক্ষীরার সম্পাদক মহাসিন হোসেন বাবলুর কবর জিয়ারত এমপি রবি’র

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭৮৯ বার পড়া হয়েছে

দৈনিক ‘আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাসিন হোসেন বাবলুর কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে এমপি রবি সদরের লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মহাসিন হোসেন বাবলুর বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে এমপি রবি মহাসিন হোসেন বাবলুর কবর জিয়ারত করেন।

এসময় তিনি কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে তিনি বলেন, দৈনিক ‘আজকের সাতক্ষীরা’র সম্পাদক মহাসিন হোসেন বাবলু আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যু আমাকে কাঁদিয়েছে। আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। সে যেদিন মারা যান সেদিন আমি করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম। আমি আমার প্রিয় মানুষটাকে শেষ দেখা দেখতে পারিনি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, মাদ্রাসা সুপার মো. আলতাফ হুসাইনসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!