প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২২, ৫:০৮ পি.এম
কালিগঞ্জে করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে কম্বল বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যদের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর নির্দেশনায় অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খুঁজে খুঁজে শীতবস্ত্র বিতরণ করছেন।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধু সূদনপুর এলাকার অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়নের নব- নির্বাচীত চেয়ারম্যান ও করোনা এক্সপার্ট টিম এর প্রধান উপদেষ্ঠা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন করোনা এক্সপার্ট টিম এর উপদেষ্টা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, করোনা এক্সপার্ট টিম এর ইউনিয়ন টিম লিডার আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, সদস্য ইয়াসমিন সুলতানা, কওছার আলী খাঁন, রবিন্দ্রনাথ সরকার ও ভৈরব কুমার মন্ডল।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.