মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান এবং তার সস্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে শুরু হয়ে এই বিক্ষোভ সমাবেশ। এতে তালা উপজেলা সদরের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। এ সময় খুনী সরদার মশিয়ার ও তার সস্ত্রাসী বাহিনীর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠ গোটা সাতক্ষীরা শহর জুড়ে। তাদের একটায় দাবি হত্যাকারী সরদার মশিয়ারের ফাঁসি চাই। শহরের প্রধান প্রধান সড়ক বিক্ষোভ সমাবেশ শেষ তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসুচি পালন করে। পরে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মাধ্যম প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক এ সময় এই হত্যাকান্ড জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি বলেন, স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে। একই সাথে তারা সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াতের কাছে ময়না তদন্তের সঠিক রিপোর্টের দাবিতে আরো একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ এ সময় বক্তেব্য রাখেন, স্থানীয় বাসিন্দা রুহুল আমিন নিকারী, আবু হায়াত নিকারী, সালেহা বেগম প্রমুখ। বক্তারা এ সময় সরদার মশিয়ার ও তার সস্ত্রাসী বাহিনীর দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান।

উল্লেখ্য, সোমবার রাতে তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের নেলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় সেলিম নিকারীক আটক করে মারপিট করে সরদার মশিয়ারসহ তার সহযোগী তুহিন শেখ ও রনি। ছেলে সেলিম নিকারীকে এ সময় বাঁচাতে গেলে বাবা লুৎফর নিকারীকেও তারা মারপিট করে। এতে ঘটনাস্থলেই নিহত হন লুৎফর নিকারী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!