
সাতক্ষীরা তালায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরাবন্ধু'র উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সকালে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫ জন শিশুদের মাঝে এ শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন,আমরা বন্ধু পরিবারের সদস্য প্রান্ত, সুমন, অর্ঘ্য, একুব্বার প্রমুখ।
এবিষয়ে আমরাবন্ধু'র এস এম নাহিদ হাসান বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও শীতে অসহায় মানুষের পাশে থাকতে কম্বল ফান্ড গঠন করা হয়েছে। সেখান থেকে মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছি। এটা চলমান থাকবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.