বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যান সহ ১২ জন গুলিবিদ্ধ, পুলিশের ফাঁকা গুলি (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নির্বাচন পরবর্তীয় সহিংসতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে নবনির্বাচিত চেয়ারম্যান ডালিম সহ ১২ জন আহত হয়েছেন। তাদের সবাইকে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৭-৮ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সহিংসতার এই ঘটনা ঘটে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে তুয়ারডাঙা ব্রীজের মুখে। জানা গেছে, নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার সহযোগী কয়েকজন ইউপি সদস্যকে সাথে নিয়ে গদাইপুর গ্রামে অসুস্থ এক কর্মীকে দেখতে যাচ্ছিলেন। এসময় পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে তাদের লক্ষ্য করে গুলিবর্ষন করা হয়। দফায় দফায় গুলির মুখে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, রাসেল, সালাম মোল্লা, আসলাম, টুকু, ইমাম গাজী, মোল্লা সিরাজুল, আফসার আলী, হান্নান মোল্লা সহ কয়েকজন। তাদেরকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহনেওয়াজ ডালিম ও তার সহযোগীরা অভিযোগ করে বলেছেন, পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম নিজেই তার বাড়ির ছাদের ওপর থেকে গুলি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উত্তেজনা থামাতে ৭-৮ রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়েছে বলে আশাশুনি থানার ওসি গোলাম কবির জানিয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির আরও জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ২ ঘন্টার সহিংসতায় ৮ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!