
গাজীপুরের কালিয়াকৈরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান।
আজ সোমবার সকালে পৌরসভার অডিটোরিয়ামে ব্যক্তিগত তহবিল থেকে ৯টি ওয়ার্ডের প্রায় ৪হাজার অসহায় দরিদ্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ উদ্ভোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার সংরক্ষিত মহিল কাউন্সিলরসহ সকল কর্মকর্তারা। শীতবস্ত্র বিতরণ উদ্ভোধন শেষে পৌরসভার ৯টি ওয়ার্ডে কম্বল বিতরণে অংশ নেন পৌর মেয়র।