
সাতক্ষীরা পৌর সভার ১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের জনপ্রিয় সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুস সেলিম'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মোঃ আব্দুস সেলিম রবিবার (২৬ ডিসেম্বর) অনুমান সকাল সাড়ে৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি হার্ট, কিডনি, ডায়াবেটিস সহ নানান জটিল রোগে ভুগছিলেন।
মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন,আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সাতক্ষীরা পৌর এলাকার কটিয়া লষ্কর পাড়াসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.