
সাতক্ষীরার কালিগঞ্জের আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলে ২০২১ সালের ৫ মশ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শেখ আবু হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও কবি মঞ্জুর লুৎফর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ মহা বিদ্যালয়ের সাবেক অধ্যাপক আজিজুর রহমান। অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিক্ষানুরাগী লুৎফর রহমান।