
সাতক্ষীরার পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষনের অভিযোগে ধর্ষক তুহিন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে আশাশুনি উপজেলার আগড়দারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে । এ ঘটনার পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শ্বাশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ধর্ষক তুহিন হোসেন (২৮) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।
র্যাব সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসল শেষ করে ঘরের মধ্যে জামাকাপড় বদলানোর সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক তুহিন ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে পড়ে। এরপর তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অর্ধ পরিহিত শাড়ি দিয়ে মুখ পেচিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। নির্যাতিতা গৃহবধূর চিৎকার শুনে তার স্বজনরা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক তুহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শ্বাশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটির বিষয়ে র্যাব-৬ এর সাতক্ষীর ক্যাম্পের একটি আভিযানিক দল এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী ধর্ষক তুহিন হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পর ডিএডি মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামী তুহিন হোসেনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।