শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের পলাশপোলস্থ চৌধুরী মার্কেটে পৌর তাঁতীলীগের সভাপতি মেহেদী আলী সুজয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডাঃ মোঃ মুনসুর রহমান, জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী মারুফ। এছাড়াও পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেনের সঞ্চালনায় সংগঠনের সহ-সভাপতি কাজী ওবায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহাগ, আহমদ আলী, আলমগীর হোসেন, পৌর তাঁতীলীগের মহিলা সভানেত্রী শাহিদা খাতুন ময়না, পৌর ৫ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর ৭ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি শিমুল হাসান, পৌর ৯ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোসলেম সরদার, সাধারণ সম্পাদক বাবু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!