
“ভিটামিন “এ" খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্বে করেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।
কর্মশালায় উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডাঃ মোঃ আমানাত উল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সিভিল সার্জন এ সময় জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৭ হাজার ১৬৪ জন শিশুক লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.