
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো তিনজন ডাক্তার, একজন ব্যাংক কর্মকর্তা ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনিবার পর্যন্ত মোট ৮৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট উক্ত ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৫৮২ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৮৫৭ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.