
সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে সকাল থেকে কোরআন তেলোয়াত, এক মিনিট নিরাবতা পালন, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।
শনিবার সকালে প্রধান শিক্ষকের অফিস রুমে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ৯নং ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক সদস্য তনুপ সাহা, খোরশেদ আলম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মহসিন উদ্দীন। সন্ধ্যায় ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমানের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.