
“রক্তিম ভালোবাসা, ছড়িয়ে যাক প্রানে প্রানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন “আল মুমিন ব্লাড ব্যাংকের” উদ্বোধন করা হয়েছে।
শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে শনিবার দুপুরে উক্ত ব্লাড ব্যাংকের ফিতা কেটে উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক কাজী ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাতীলীগের সভাপতি কাজী মারুফ, সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ মারুফ হোসাইন প্রমূখ। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে থাকেন। এ সময় তারা সরকারী চাকুরীর ক্ষেত্রে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কোটা রাখার জন্য সরকারের কাছে আহবান জানান। অনুষ্ঠানে এ সময় জেলার ১৫ টি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন তাদের অনুষ্ঠানে যোগদান করেন এবং তারা একত্রে কাঁধেকাধ মিলিয়ে স্বেচ্ছায় কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.