বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সাতক্ষীরা স্টেডিয়ামে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাব উভয় প্যানেলের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ভুক্ত হয়ে প্রতিদ্বদ্ধীতা করেন ২৩ জন প্রার্থী। নির্বাচনে ৪৪ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক পদে আ.ম আখতারুজ্জামান মুকুল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এনিয়ে তিনি টানা তৃতীয়বারের মত সাধারন সম্পাদক নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইদ্রিস আলী বাবু পেয়েছেন ২০ ভোট। সহ: সাধারণ সম্পাদক শেখ আসিফ কবীর হিরণ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার কবির হাসান দিপু পেয়েছেন ১৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর তাজুল ইসলাম রিপন ও আব্দুস সামাদ ২১ ভোট পাওয়ায় লটারীতে মীর তাজুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক কাজী মোঃ ফরহাদ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আখরুজ্জামান তাপস পেয়েছেন ২১ ভোট। সদস্য নির্বাচিত হয়েছেন শেখ রফিকুর রহমান লাল্টু (২৯ ভোট), মোঃ মহসীন আলী (২৭ ভোট), আল আমিন কবির চৌধুরী ডেভিড (২৪ ভোট), মো. লুৎফর রহমান সৈকত (২৪ ভোট), মোঃ জেহাদ হোসেন (২৩ ভোট), মোঃ সাইফুল হুদা খান তুহিন (২২ ভোট), মোঃ ফরহাদ হোসেন (২১ ভোট)।

ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফুজ্জামান আশু।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি ও মমতাজুল করিম ভুতো। এদিকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচিতদের অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!