শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

তালায় যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর উপর স্বামীর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। যৌতুকলাভী স্বামীর পৈশাচিক ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যে আটারই গ্রামে।

অভিযোগ জানা যায়, প্রায় ২৫বছর আগে তালা উপজেলার মধ্যে আটারই গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে সুলতান সরদারের সাথে বিয়ে হয় একই এলাকার এলাহি বক্সের মেয়ে সুফিয়া খাতুনের। বিয়ের কিছু দিন পর থেকে নানা অজুহাতে স্ত্রীর মাধ্যমে শ্বশুরালয় টাকা দাবি করে আসছিল সুলতান। স্বামী-সংসারের কথা ভেবে গত ২৫ বছর বহুবার অসহায় সুফিয়া তার পিত্রালয় থেকে চাহিদামত যথাসাধ্য টাকা নিয়ে স্বামীকে দিয়েছে। কখনো টাকা এনে দিতে বিলম্ব বা কিংবা না দিলে তার উপর চলতো অমানুষিক শারিরীক ও মানুষিক নির্যাতন। কয়েক বছর আগে বাইরে ব্যবসা করার জন্য স্ত্রী-সন্তানদের নিয়ে এলাকার বাইরে চলে যায়। তবে বাইরে ব্যবসা ভাল না হওয়ায় সম্প্রতি সে আবার এলাকায় ফিরে আসে। সংসারে ফের দেখা দেয় অভাব অনটন। সুলতান সরদার আবরো তার পুরানো রুপ তার স্ত্রী কাছে টাকার জন্য জোর দাবি করে। তবে এবার তার দাবি, এলাকার বিভিন্ন এনজিও থেকে তাকে লোন নিয়ে দিতে হবে। তবে তার চাহিদামত টাকা এনে দিতে না পারায় সর্বশেষ গত শনিবার সকালে তার স্ত্রী সুফিয়াকে বেদম মারপিট করে। একপর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

সুফিয়া খাতুন তার ৪ বছরের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বিচারের দাবিতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কে শুনবে তার কথা? সমাজের এমন কেউ কি আছেন যে, সুফিয়াকে আইনি সহায়তাসহ তার পাশে এসে দাঁড়াবেন? এব্যাপারে সুফিয়া খাতুন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নির্যাতিতা সুফিয়া খাতুনের ভাই রমজান আলী জানান, তার ভগ্নিপতি বিভিন্ন সময় নানাভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমান ফের টাকার জন্য তার বোনের উপর অমানুষিক নির্যাতন শুরু করেছে। প্রতিবন্ধী মেয়েসহ তার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন পাগলের অভিনয় করছে।

এবিষয়ে খোঁজ নিতে সুলতানের বাড়িতৈ গেলেও তাকে পাওয়া যায়নি। তালা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার বলেন, ওই নারীর দেহে মারধর চি‎হ্ন রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!