বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে শিক্ষা উপমন্ত্রী নওফেল’র শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪৮১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রয়াত মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতিহা ও দুরূদ পাঠ করে বঙ্গবন্ধু ও ‘৭৫ সালের ১৫ই আগষ্ট তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগ অফিসে গোপালগঞ্জ জেলা আ.লীগ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ‌গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এমদাদুল হক বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, ‌অফিসার ইনচার্জ এ,এফ,এম, নাসিম, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, ‌সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!