বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার ইউনিয়ন পর্যায়ের ৬ নেতা বহিস্কার

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

দলীয় আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জেলার ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয়জন ছাত্রলীগের নেতা-কর্মীকে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি এস  এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন জানান, কুমিল্লার দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় কোরআন অবমাননার অভিযোগ এনে অনেকেই সাম্প্রদায়িক পোস্ট দিয়েছেন ফেইসবুক। তাছাড়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেনকে জড়িয়ে ফেইসবুক দলীয় আদর্শ ও সংগঠনবিরোধী পোস্ট দেওয়ায় সদর উপজেলার কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সুজন, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রেজা ও কাদাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলামকে অব্যহতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!