
জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলা ইউনিট এবং প্রত্যেক উপজেলা ইউনিট কে সুসংগঠিতও আরো শক্তিশালী করার জন্য জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার সচিব এবং কেন্দ্রীয় সাধারণ পরিষদ সদস্য এ্যাড. এ. বি. এম সেলিম কে সাতক্ষীরা জেলার সাংগঠনিক দায়িত্ব জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত পত্র দ্বারা ২৭ সেপ্টেম্বর দায়িত্ব অর্পণ করেছেন।
এ্যাড. এ. বি. এম সেলিম জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলার সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, সিনিয়র সহ- সভাপতি শাহজাহান মোল্লা, মহাসচিব মোঃ আবুল বাসার মজুমদার সহ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.