
বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি, মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানস কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আহবানে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা মহিলা আওয়ামীলীগেরযুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন, নির্বাহী মমতাজ বেগম, তৈয়েবা, রেবেকা পারভীন রিক্তা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু। এসময় জেলা মহিলা আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.