
সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোহাম্মদ হোসেনের পাটকেলঘাটাস্থ "ল-চেম্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উৎযাপন হয়েছে।

আজ ২৮ সেপ্টেম্বর মাগরিব নামাজবাদ সন্ধ্যায় আওয়ামীলীগের নেতা কর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেক কেঁটে এ জন্মদিন পালন করেন।এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেনের উপস্থাপনায় "ল-চেম্বারের মধ্যোমণি সুপ্রিমকোর্টের আইনজীবি মোহাম্মদ হোসেন অনলাইনে এ জন্মদিনের অনুষ্টানের শুভ সুচনা করেন। অনুষ্টান পরিচালনা সহ সার্বিক দায়িত্বে থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনে দিকনির্দেশক বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাহাবুব হোসেন মিন্টু। এ ছাঁড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক জহুরুল হক,বর্তমান উপজেলা সৈনিকলীগের সভাপতি শেখ টিপু সুলতান, সদ্যবিদায়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন,সাবেক ছাত্রলীগ নেতা শেখ তুহিন, আসাদুজ্জামান মিন্টু, শাহিন, মাসুদ সহ প্রমুখ।
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে তালা উপজেলার নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.