বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

র‍্যাব কর্তৃক দেবহাটা সীমান্ত থেকে ৫ বাংলাদেশী আটক

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশ গমনাগমনের সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে র‍্যাব। রবিবার রাতে উপজেলার পুষ্পকাটি গ্রামস্থ সরদার বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছে।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের দাউদ আলী গাজীর ছেলে আনারুল ইসলাম (৩৯), খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামের মৃত মাহবুব মোল্লার ছেলে টুটুল মোল্লা (৩৩), তার স্ত্রী মারুফা বেগম (২৩), একই জেলার তেরখাদা থানার লস্কর গ্রামের ওবায়দুল মোল্লার ছেলে রবিউল মোল্লা (২২), একই এলাকার রাবেয়া বেগম (২০)।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মোঃ ইশতিয়াক হোসাইন জানান, আটককৃত উক্ত ৫ বাংলাদেশী নাগরিক বিনা পাসপোর্টে দেবহাটা থানাধীন পুষ্পকাটি গ্রামস্থ সরদার বাড়ি মোড় সাতক্ষীরা টু শ্যামনগর গামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর ভারত এবং বাংলাদেশ গমনাগমন করার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল তাদের আটক করেন।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সোমবার বিকালে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!