
অক্সফাম এর কারীগরি ও আর্থিক সহযোগীতায় সুশীলন রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে রবিবার সকালে উৎপাদক দলের সদস্যদের সাথে ইনপুট ও আউটপুট মার্কেট এ্যাকটরদের সমন্বয়ে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিংয়ে হাইজিন সেন্টারের সদস্য, স্যানিটেশন সেন্টারের সদস্য, কাকড়া উৎপাদক দলের সদস্য, শপিং ব্যাগ উৎপাদক দলের সদস্য, সবজী উৎপাদক দলের সদস্য, হাঁস ও মাছ চাষ উপোদক দলের সদস্য, মিষ্টির প্যাকেট উৎপাদক দলের সদস্য, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধিি, বিভিন্ন ব্যবসায়ী, এনজি ও প্রতিনীধি সহ বাজার কমিটির সভাপতি (ইউপি চেয়ারম্যান) আবু সালেহ বাবু উপস্থিত ছিলেন। মিটিং এ স্যানিটারী ন্যাপকিন এর গুনগত মান ঠিক রেখে উৎপাদন করার ও মাধ্যমিক পর্যায়েরর স্কুলগুলোতে প্রচারনা করার পরামর্শ প্রদান করেন।এছাড়া উৎপাদক দলের উৎপাদিত পন্যের গুনগত মান ঠিক রেখে উৎপাদন করার পরামর্শ প্রদার করেন। চেয়ারম্যান মহোদয় নারী ওয়াশ দলের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন ও সার্বিকভাবে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মিটিং এ সুশীলন রিকল ২০২১এর পক্ষে উপস্হিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, দিবাকর ঘোষ, মীর হাসিব উল্যাহ, শহীদুল ইসলাম।