
সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের লেখা কবিতার বই “নিরন্তর পরীক্ষা” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটায় সাতক্ষীরা জজ শীপ আয়োজিত প্রকাশনা উৎসব এ মোড়ক উন্মোচন করা হয়। জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম, জে গোলাম আযম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।
মুখ্য আলোচক ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। এ ছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজ মোখলেছুর রহমান, বিচারিক হাকিম বিলাস কুমার মন্ডল, বিচারিক হাকিম রাজীব কুমার রায়, রাকিবুল ইসলাম, একলাছ মোমিন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্যে দেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আফম রেজাওয়ান উল্লাহ সবুজ প্রমুখ।
বক্তারা সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে একজন বিশিষ্ট কবি হিসেবে তার লেখা বিভিন্ন কবিতার বিশেষত্ব তুলে ধরেন। একই সাথে বিচার কার্য পরিচালনার পাশপাশি মননশীল বিভিন্ন কবিতা লেখার জন্য তাকে উৎসাহিত করুন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসমিন নাহার।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.