
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর শংকরকাটিতে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং শংকরকাটি আইপিএম ক্লাবের উদ্যোগে "কৃষিই সমৃদ্ধি" এই শ্লোগানে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনের লক্ষ্যে গোবিন্দপুর ব্লকে পার্চিং উৎসব পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় গোবিন্দপুর ব্লকের শংকরকাটি গ্রামের আমন ক্ষেতে ফসলের পোকামাকড় দমনে এ পার্চিং উৎসব পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামছুর রহমান, আইপিএম ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় কৃষক ও কৃষানীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.