শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরায় র‍্যাবের পৃথক দুটি অভিযানে এক কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ আটক-২

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে। সোমবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি ও কলারোয়া থানার শাকদাহ এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদকসহ আসামীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের মৃত. আনসার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম (৩২) ও যশোরের ঝিকরগাছা থানার বাকড়া গ্রামের লিয়াকত আলী কারিগর এর ছেলে ইদ্রিস আলী (৩০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বাইগুনি এলাকায় অভিযান চালায়। এ সময় কামরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা, ৯০ পিস ইয়াবা, একটি মোবাইল ও দুটি সিম কার্ড। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। মামলা নং-০৮,তারিখ ১৪/০৯/২০২১।

এদিকে, র‍্যাবের আর একটি আভিযানিকদল রাতে কলারোয়া থানার শাকদাহ বাজারের মতলব মার্কটের মনজল সাইকেল স্টোর ও মেশিনারী হার্ডওয়ার দোকানের সামনে অভিযান চালায়। এ সেখান থেকে ২৩০ পিস ইয়াবা, একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ ১৮’শ টাকাসহ ইদ্রিস আলীকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬,তারিখ ১৪/০৯/২০২১।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!