শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিবের (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সোমবার বিকাল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমেদ, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এড.শামীম আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়়া, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সদস্য ডা. মো. মুহিবুল ইসলাম সহ সিলেট জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে গণমাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!