
আসন্ন ইউনিয় পরিষদ নির্বাচন কে সামনে রেখে সাতক্ষীরার তালা পাটকেলঘাটা বাজারে জোর নির্বাচনী হাওয়া বইছে।পাটকেলঘাট বাজার ৩ নং সরুলিয়া ইউপি ৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যে কারনে এ ওয়ার্ডের সদস্য নির্বাচন বেশ আলোচনায় ভোটারদের কাছে। এ ওয়ার্ড থেকে মোট ৫ জন প্রার্থী ৪৪ শত ভোটারের সমার্থন নিয়ে পরিষদে প্রতিনিধিত্ব করবেন। এ ৫ জন প্রার্থীর মধ্যে বর্তমান নির্বাচিত সদস্য নিশ্চিত পরাজয় দেখে নির্বাচনে অংশগ্রহণ করেননি।
সে কারনে এ ওয়ার্ডে নতুন মুখ সকলের সু-পরিচিত ব্যবসায়ী শেখ জামাসেদ আলী রয়েছেন বেশ ফুরফুরে অবস্থানে। শেখ জামসেদ আলীর জনসমার্থন ও নির্বাচনী প্রচার প্রচারণা চোঁখে পড়ার মত।সাধারণ ভোটারদের দাবী জামসেদ আলী বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত থাকবেন। সেবার মান প্রশ্নবিদ্ধ না হলে আগামীতে তাঁর প্রতিদ্বন্দ্বী থাকবে না বলে জানান এ ওয়ার্ডের সকলের প্রিয় মুখ বড়বাড়ীর ছোটছেলে মাহাবুব হোসেন মিন্টু।গরীব দুঃখী মেহনতী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্টায় শেখ জামসেদ আলীর বিকল্প নেই। ভোটাররা জানিয়েছেন, সেরা প্রার্থীর সেরা প্রতীক মোরগ এর জয় হবে আগামী ২০ সেপ্টেম্বর।