শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফ নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বাধ্য করেছে বিজিবি

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফ নির্মিত অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে বিজিবি।

আন্তর্জাতিক সীমানা আইন লংঘন করে শুন্য লাইন থেকে মাত্র ২৫ গজ দুরে বিএসএফ’র চৌকি নির্মিত হচ্ছিল। প্রতিবাদের পরেও নির্মাণ কাজ বন্ধ রাখেনি বিএসএফ। পরে বিজিবি’র কড়া প্রতিক্রিয়ায় স্থাপনার সমস্ত মালামাল সরিয়ে নিতে বাধ্য হয় তারা।

ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুণ-অর-রশিদ জানান, শনিবার সকাল ৯টার দিকে শুন্য লাইনের কাছেই নির্মাণ করা হচ্ছিল একটি স্াপনা। স্থাপনাটি বিএসএফ’র প্রহরা চৌকি টাইপের হবে। যদিও বৈঠকে তারা জানিয়েছে, স্থানীয়রা ফুটবল খেলার মাঠের পাশে গাড়ি পার্কিংয়ের স্থাপনা নির্মাণ করছিল।

সুবেদার হারুণ আরও জানান, ঘোজাডাঙ্গা বিএসএফ’র সহকারি কমিশনার শহিদুল হকের সাথে তিনি বৈঠক করেছেন। সকাল এগারটার বৈঠকে এসি শহিদুল তাকে আশ্বস্ত করেছিলেন, দ্রুতই তারা স্থাপনা সরিয়ে নেবেন। তবে তা না নেওয়ায় আমরা অস্ত্র তাক করে পজিশন চলে যাই। পরবর্তীতে দুপুর একটার দিকে তারা স্থাপনা ভেঙ্গে সব মালামাল সরিয়ে নেয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সকাল ৯টার দিকে তারা নির্মাণ কাজ শুরু করে। জানতে পরে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করলে বিজিবিকে জানানো হয়, খেলার মাঠ পার্কিং স্থাপনা নির্মাণ করেছে স্থানীয়রা। তবে এগারটার মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বললেও তারা কথা রাখেননি। পরে ব্যাটালিয়ন পর্যায়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পর তারা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরে স্থাপনা সামগ্রী সরিয়ে ফেলতে বাধ্য হয় তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!