শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

ভোমরা স্থল বন্দরের শ্রমিক সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করায় সংঘর্ষ এড়াতে পুলিশ সেখানে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে বলে জানা গেছেছ। এসময় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা নির্বাচনের মাধ্যমে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন। তবে পুলিশ গুলি ছুড়বার কথা অস্বীকার করেছে।

আজ শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৫ ও ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে সাধারন নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। এই দাবিতে তারা বন্দর আমদানিকৃত ভারতীয় পন্য খালাস করা বন্ধ করে দেন।

চলমান কমিটির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিএ্যান্ডএফ ভবনে তাদেরকে ডাকা হয়। সেখানে উপস্থিত থেকে নির্বাচন ছাড়াই দুইটি মনগড়া কমিটির কাগজপত্র তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই কমিটির একটির সভাপতি ও সম্পাদক আনারুল ইসলাম এবং হাফিজুর রহমান। অন্যটির মোঃ রেজাউল ইসলাম ও হারুনার রশিদ। ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের তাড়া করে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন। আতংকিত শ্রমিকরা তাদেরর অফিসের মধ্যে ঢুকে যান। এ নিয়ে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।

তবে, গুলি বর্ষনের বিষয় জানতে চাইলে সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ফাঁকা গুলি ছাড়ার কোন ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বলে জানান তিনি।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর এমপি বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বিষয়টি নিষ্পত্তির জন্য সেখানে শ্রমিকদের নিয়ে বৈঠক বসেছেন বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!