শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক এমপিকে কালিগঞ্জে সংবর্ধনা 

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতি এবং নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। এমপির নলতা বাসভবনে অনুষ্ঠিত এই সংর্ধনা অনুষ্ঠানে তাঁতী সমাজের সহস্রাধিক সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল ১১ টায় সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সফল দলে দলে হাজির হতে থাকে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে সংগঠন ২ টির নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতির সম্মানিত সভাপতি মোঃ তারিকুল ইসলাম এবং নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবউল্লাহ হাবিব।
অনুষ্ঠানে উপস্থিত সকলের দাবী অনুযায়ী সংবর্ধিত অতিথি তার বক্তব্যে যত দ্রুত সম্ভব এই অঞ্চলে একটি উন্নতমানের সুতা ফ্যাক্টরি স্থাপন করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে জানান। সংগঠন ২ টির পক্ষ থেকে নৌকা খচিত ডিজিটাল তাঁত উপহার হিসেবে প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী, সাধারণ সম্পাদক এবং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিশিষ্ট সমাজ সেবক পীরজাদা মোঃ মালেকুজ্জামান মালেক, শফিকুল আনোয়ার রনজু, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ খাদেমুল ইসলাম তুফান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মীর আবদুল অহিদ, ফজলুর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নলতা গজ ব্যাণ্ডেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল গফফার ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!