
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানে সারাদেশের ন্যায় সাতক্ষীরা তালা সদর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সামনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এসময় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, তালা সদর ইউনিয়নে ৪টি পয়েন্টে ডিলারের মাধ্যমে ১৬৪৪ জন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.