রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় শিক্ষক কর্তৃক চায়ের দোকানীর স্ত্রীরকে ভাগিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় নারী লোভী শিক্ষক আব্দুর রাজ্জাক কর্তৃক চায়ের দোকানীর স্ত্রীরকে ভাগিয়ে নেওয়া এবং একাধিক নারীর দুর্বলতা সুযোগে অসামাজিক কার্যাকলাপে বাধ্যকরার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তালার বালিয়া গ্রামের মনছোপ গাজীর ছেলে মফিজুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন দরিদ্র চায়ের দোকানদার। ১২ বছর পূর্ব খুলনার পাইকগাছার শ্রীরামপুর গ্রামের পরীআলী সরদারের কন্যা রিক্তা বেগমের সাথে বিবাহ হয়। বিবাহের পরে শান্তিপূর্ণভাবে সংসার করে আসছিলাম। সাংসারিক জীবনে আমাদর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমার কন্যা অত্যন্ত মেধাবী ছাত্রী। সে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। আমার স্বপ্ন আছে কন্যাকে ডাক্তার বানাবো। সে ডুমুরিয়া প্রাইমারী স্কুলে পড়াকালিন সময় আমার স্ত্রী রিক্তা খাতুন বিদ্যালয়ে আশা যাওয়া করতো। সে সুযোগে স্ত্রীর উপর কুনজর পড়ে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের। নারী লোভী শিক্ষক আব্দুর রাজ্জাক বিভিন্ন কৌশলে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিভিনে সময় ব্লাক মেইল করে আমার স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করতে থাকে শিক্ষক আব্দুর রাজ্জাক। বিষয়টি আমি অবগত হওয়ার পরও শুধু মাত্র আমার কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে অনেক বাঁধা দিয়েছি, বুঝিয়েছি। একপর্যায়ে সে ভালো হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাকে ভারতে কাজের জন্য পাঠিয়ে দেয়। পরে শিক্ষক রাজ্জাকের ব্লাক মেইলের কারনে আবারো সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আমার বাড়ি থেকে ৮০ হাজার টাকা ও সোনার গহনাসহ প্রায় ৩/৪লক্ষাধিক টাকার মালামাল নিয়ে শিশু কন্যাকে রেখে ওই শিক্ষক রাজ্জাকের হাত ধরে চলে যায়। সে সময় আমার জমিজমার প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যায় রিক্তা।

তিনি আরো বলেন শিক্ষকরা জাতির গঠনের কারিগর। কিন্তু এ কেমন চরিত্রহীন শিক্ষক। শিক্ষার্থীর মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে সংসার নষ্ট করে দেয়। শিক্ষক রাজ্জাক শুধু আমার সংসার ভাঙনি শিক্ষকতার সুযোগে এলাকার অনেক নারীদের ফাঁদে ফেলে কামবাসনা চারিতার্থ করে। সংসার নষ্ট করে। একজন শিক্ষক যদি নস্ট হয় তাহলে পুরা জাতি নষ্ট হয়। কলঙ্কিত হয়। ওই শিক্ষকের কারণে বিদ্যালয় কলঙ্কিত হয়েছে, এলাকা কলঙ্কিত হচ্ছে। তার নারী কেলেঙ্কারির কারনে এলাকায় একাধিকবার শালিস হয়েছে। জরিমানও দিতে হয়েছে শিক্ষক রাজ্জাকের। তার কারনে বর্তমানে আমি একমাত্র শিশু কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি ওই নারী লোভী শিক্ষক নামের কলঙ্ক আব্দুর রাজ্জাককে চাকুরিচ্যুতকরাসহ আমার সংসার ভাঙ্গার অপরাধ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণেরর দাবিতে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!