শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক উদ্যোগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ সামাজিক উদ্যোগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ ভলেন্টিয়ার এনগেজমেন্ট কমিউনিটি ডেভলেপমেন্ট এর আয়োজনে এবং প্রেরণা নারী সংগঠনের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে অনুুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। এতে প্রধান অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

 

মানববন্ধন আরো বক্তব্যে রাখেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম খোকন, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহী, সাতক্ষীরা জেলালা পরিষদ সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচু, প্রেরণা নারী সংগঠনের নির্বাহী পরিচালক সম্পাদক গোস্বামী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রেরণা নারী সংগঠনের এডভোকসি এডভাইজার, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন।

বক্তারা বলেন, ২০১৫ সালে বাংলাদেশের প্রথম বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে কালিগঞ্জ উপজলাকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু কিছুদিন পরে আবারো বাল্য বিবাহ শুরু হয়। বর্তমানে আবারো ব্যাপকভাবে কালিগঞ্জ বাল্য বিবাহ সংগঠিত হচ্ছে। জনপ্রতিনিধিরা ভোটের ভয়ে বাল্য বিবাহ বাধা না দিয়ে সহযোগিতা করেন। বিশেষ করে করোনাকালেও কালিগঞ্জসহ সাতক্ষীরা জেলায় অনেক বাল্য বিবাহ সংগঠিত হয়েছে।

আমাদের উদ্যোগ নিতে যেন আর কোন শিশু অন্য একটি শিশুর মা না হয়। যেন একটি শিশুকে অকালে মৃত্যুর দ্বার প্রান্তে না দেই। বক্তারা অবিলম্বে বাল্য বিবাহ বন্ধ প্রশাসনকে কঠোর হওয়ার আহান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!