শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ১১৬৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে খসরু ফকির (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর দেড়’টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খসরু ফকির একই ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু ফকিরের ছেলে। সে ভেড়ার বাজার এলাকায় ধান-চালের ব্যবসা করতো বলে জানাগেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খসরু ফকিরের সাথে তার চাচাতো ভাই হাসান ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে হাসান ফকিরের লোকজন শুক্রবার দুপুরে ভেড়ার বাজার এলাকায় এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত খসরুকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!