শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

গোপালগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৩ বার পড়া হয়েছে

“বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর থানার আয়োজনে উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ১নং বিট – এ বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ এ আইন-শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম।

জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জালালাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান ও ত্বরান্বিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এছাড়া ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাড়ির আশ-পাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে, বেশি করে গাছ লাগানো, থানায় সেবা পেতে কোন টাকা লাগে না, বর্ষায় পানিবাহিত রোগ প্রতিরোধে সতর্কতা অবলম্বন, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, করোনাকালিন সময়ে পারিবারিক সহিংসতা দমন, সামজিক অবক্ষয় সংক্রান্তে বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের পক্ষে মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধিতে গোপালগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক প্রচারণার কথাও তুলে ধরেন মানবিক পুলিশ সুপার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!