শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের কমিটি ঘোষণা: রাজু সভাপতি ও নাসিম সম্পাদক (ভিডিওসহ)

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসাসিয়শনের কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার সকালে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শন কার্যালয়ে এক সাধারন সভায় এ কমিটি ঘোষনা করা হয়। এতে কাজী নওশাদ দেলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা করা হয়।

এদিকে, গঠনতান্ত্রিক বিধান মতে উক্ত সাধারন সভায় নির্বাচন কমিশন গঠন করার কথা থাকলেও সেটি না করে কার্য নির্বাহি কমিটির নাম ঘোষনা করায় সাধরন সদস্যদের মাঝে ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এর আগে সকালে বিদায়ী সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক।

সিএন্ডএফ এর পক্ষে বক্তব্যে রাখেন, আশরাফুজ্জামান আশু, কাজী নওশাদ দেলওয়ার রাজু, মোস্তাফিজুর রহমান নাসিম, মাকসুদ খান প্রমুখ। পরে প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ রবি এমপি উপস্থিতিতে সবার সর্বসম্মতিক্রমে ৯ সদস্যর কার্য নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। এতে যাদের নাম ঘোষনা করা হয় তারা হলেন, সভাপতি পদে কাজী নওশাদ দেলওয়ার রাজু, সহ-সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ন সাধারন সম্পাদক এএসএম মাকসুদ খান, সাংগঠনিক, বন্দর ও ক্রীড়া সম্পাদক জিএম আমীর হামজা, কাষ্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথী, অর্থ সম্পাদক দীপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য আশরাফুজ্জামান আশু ও রাম কৃষ্ণ চক্রবর্তী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!