শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

তালায় ইউপি নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাইলে জনগণ তা প্রতিহত করবে বললেন জাপা নেতা

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। ভোটের দিনক্ষণ ঘোষনার পর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শুরু করেছেন সাতক্ষীরার জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরার তালার শিবপুর গ্রামে ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

তালা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাপার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এস.এম নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন জাপা নেতা হাবিবুর রহমান হাবিব, জলিল আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁ বুধো, রহমত গোলদার, শ্রমিক পার্টির ওয়ার্ড সভাপতি হযরত বিশ্বাস, কৃষক পার্টির সভাপতি বারিক হালদার, যুব সংহতি নেতা লিটন সরদার, বাবলুর রহমান, আ.লীগ নেতা মজিবার রহমান বিশ্বাস, বিএনপি নেতা হযরত মোল্লা, ছাত্র সমাজ নেতা হাসান আলী বাচ্চুসহ আরও অনেকে।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম বলেন, তালা ইউনিয়ন থেকে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে ব্যালটের মাধ্যমে। সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে ২০ সেপ্টেম্বর লাঙল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই হবেন তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পেছন দরজা দিয়ে তালা ইউনিয়নের চেয়ারম্যান হতে চাইলে জনগণ সেই সন্ত্রাস বাহিনীকে সম্মিলিতভাবে প্রতিহত করবে উল্লেখ করে জাপা নেতা আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ড ও ভোটকেন্দ্রে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কয়েক হাজার শান্তিপ্রিয় জনগণ ভোটের দিন মাঠে থাকবে। সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাইলে শান্তিপ্রিয় জনগণ সেটির দাতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে। এ সময় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সুষ্ঠভাবে ভোট পরিচালনার জন্য আহব্বান জানান তিনি।

তালা সদর ইউনিয়নের ৬নং ভায়ড়া-আগোলঝাড়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির এ বৈঠকে শত শত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!