প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ৫:৩০ পি.এম
পাটকেলঘাটায় এক নারীর আত্নহত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ঐ নারী আকলিমা খাতুন (৩২) থানার দাদপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। বুধবার ভোররাতে তার বাবার বাড়ি গেৌরিপুর সবার অজান্তে ঘরের আড়ায় গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে সে।
পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান গৌরীপুর গ্রামের লিয়াকাত মিস্ত্রির কন্যার বিয়ে হয় পাশেই দাদপুর গ্রামে। মেয়েটি ছোটবেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ। সে অনেকদিন বাপের বাড়িতে রয়েছে। অসুস্থতার কারনে হয়তো আত্নহত্যার পথ বেছে নিতে পারে।
পাটকেলঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান খবর পেয়ে নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.