শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার অর্থপোডিক্স সার্জন ডাঃ হাফিজউল্লাহ’র অপচিকিৎসার প্রতিবাদে মানববন্ধন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থপোডিক্স ডাক্তার ও সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থপোডিক্স কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারি ডাঃ মোঃ হাফিজউল্লাহ’র অপচিকিৎসার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বেলা সাড় ১১ টায় শহরের উপকন্ঠ মাহমুদপুর বাদামতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, অপচিকিৎসায় পঙ্গুতের শিকার মাহমুদপুর গ্রামের কামরুল ইসলাম, তার স্ত্রী মেহেরুণ নেছা, ব্যবসায়ী হাজী কওছার আলী, সাজ্জাত আলী সরদার, কলেজ ছাত্র আল-আমিন, রজানুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ২০২০ সালের ১৯ আগস্ট সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মাহমুদপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল ইসলাম সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থপৌডিক্স কেয়ার ক্লিনিকে ভর্তি হন। অর্থপোডিক্স সার্জন ডাঃ মোঃ হাফিজউল্লাহ’র তার ডান পা অপারেশন করেন। এতে তার পায়ের ভাল অংশ কেটে হাড় থেকে মাংশ আলাদা করে ফেলায় পচন শুরু হয়। তার ক্লিনিক টানা ৪৭ দিন রাখার পর রোগীর অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে তিনি ১ লাখ ২৪ হাজার টাকা নিয়ে রোগীকে বের করে দেন। এক পর্যায়ে কামরুল ইসলামের ক্ষতিগ্রস্ত ডান পা কেটে বাদ দিতে হয়। পঙ্গুতের কারনে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কামরুল ইসলামসহ তার পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছেন। অপচিকিৎসক ডাক্তার হাফিজুল্লাহর দৃষ্টিমূলক শাস্তি ও ক্ষতিপূরুণ চেয়ে সিভিল সার্জনের নিকট ওই সময় অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বক্তারা এ সময় সরকারি সদর হাসপাতালের জুনিয়র অর্থপোডিক্স সার্জন ডাঃ হাফিজুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!