শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা(ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক।

শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জসলুল হায়দার। শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, এই শোকের মাসে বঙ্গ বন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে চিরতরে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। এখনও তারা সে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ষড়যন্ত্র মোকাবেলায় তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!