শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

এ কেমন শত্রুতা! সাতক্ষীরায় বিষ দিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকার মাছ মারলো দূর্বত্তরা

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের একটি মাছের ঘেরে বিষ দিয়ে দশ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে দূর্বত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় মারা গেছে বিপুল পরিমাণ চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ।

নেবাখালী গ্রামের আলাউদ্দীন মাস্টারের ছেলে ঘের মালিক রবিউল ইসলাম ডালিম জানান, তার ১২ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। ঘর রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ ছিল ১০ লক্ষাধিক টাকার। বুধবার রাতে তিনি ঘেরের বাসায় ছিলেন। গভীর রাতে ঘেরের বাঁধে সবজির বাগানে শব্দ শুনতে পান। পরে তিনি দেখেন ঘেরের মাছগুলো ছটফট করছে। ঘন্টাখানেক পরে ঘেরের মাছগুলো মারা যেতে শুরু করে।

ডালিমের প্রতিবেশী রেজাউল ইসলাম জানান, ঘেরে বিষ প্রয়োগ ডালিমের প্রায় ৯-১০ লক্ষ টাকার ক্ষতি করেছে। আগেও তার ঘেরে বিষ দিয়ে তাকে ক্ষতি করছিল দূর্বত্তরা। দেনার দায় ছেলেটি এখন পাগল প্রায়।

আগড়দাড়ী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন জানান, এই অঞ্চলের অধিকাংশ মানুষ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। অনেক টাকা বিনিয়োগ ও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মাছ বিক্রি করতে। দূর্বত্তের দেওয়া বিষ কয়েক ঘণ্টার মধ্যে পথে বসলো ঘের ব্যবসায়ী রবিউল ইসলাম ডালিম।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, এ ব্যাপারে থানায় এখনো কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!