মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পেলেন ২২ জন সাতক্ষীরায় আম কুড়াতে যেয়ে ব জ্র পা তে অ্যাড. কামরুন্নাহার ছবির মৃ ত্যু আওয়ামীলীগ থেকে প দ ত্যা গ করলেন নূরনগর ইউপি চেয়ারম্যান বনজীবী নি হ তে র ঘটনায় বিজিবি মো তা য়ে ন, এলাকায় থ ম থ মে পরিবেশ বি রা জ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জ ব্দ ফলোআপ: সুন্দরবনে বনকর্মীর গু লি তে জেলে নি হ ত, লা শ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হা ম লা সাতক্ষীরায় ব্যবসায়ীর দোকানপাট ভা ঙ চু র ও লু ট পা টের প্র তি বা দে সংবাদ সম্মেলন “বাঘের কাছে ছাগল বন্ধক! মাফিয়াদের কাছে জি ম্মি রাষ্ট্র”

সামেক ছাত্রলীগের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম সোমবার দুপুরে পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরীর নেতৃত্বে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, আফজাল সিদ্দিকি, আবদুল্লাহ আল মুহিত, সৈয়দ ইরামুল হক। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, একাডেমিক ভবন, মসজিদ প্রাঙ্গণে ফগার মেশিনের সাহায্যে মশক নিধনের ক্যামিকেল স্প্রে করেন এবং বঙ্গবন্ধু হলে অবস্থানরত ছাত্রদের সচেতনতামূলক উপদেশ প্রদান করেন। এসময় আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোসা, চিপসের প্যাকেটও অপসারণ করে তারা ক্যাম্পাসকে ডেঙ্গু মুক্ত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

এবিষয়ে নাজমুস সাকিব চৌধুরী বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা সবসময় ছাত্রছাত্রীদের কল্যানে কাজ করে যাবে, সারাদেশে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রোধেও আমরা কাজ করে যাবো।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!