শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌর দীঘিতে গোসল করতে যেয়ে নকলনবীশ নিখোঁজ

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের পৌরদীঘিতে গোসল করতে যেয়ে এক নকলনবীশ নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে খুলনা থেকে ডুবুরী আনা হচ্ছে।

নিখোঁজ নকলনবীশের নাম মহিবুল্লাহ সরদার (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শাল্য মাঝেরপাড়ার দ্বীন আলী সরদারের ছেলে ও শহরের কাছারিপাড়ায় আব্দুস সামাদের বাড়ির ভাড়াটিয়া।

সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও শাল্য গ্রামের মাহিম সরদার জানান, তার বাবা মহিবুল্লাহ সরদার সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবীশ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পেশাগত কারণে তারা শহরের রেজিষ্ট্রি অফিসপাড়ার আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকেন। বাবা মাঝে মাঝে গোসল করার জন্য শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন পৌরদীঘিতে যান। রবিবার রাত ৮টার দিকে বাবাসহ দু’জন দীঘিতে গোসল করতে যান। বাবা শিল্পকলা একাডেমীর পার্কসংলগ্ন ঘাটে মোটর সাইকেল রেখে সাঁতার কাটছিলেন। কিছুক্ষণ পর তাকে তীরে না আসতে দেখে তার বন্ধুরা বাড়িতে খবর দেয়। খবর দেওয়া হয় সদর থানায়। একপর্যায়ে ফায়ার ব্রিগেড থেকে খুলনায় ডুবুরী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, মনে হচ্ছে সাঁতার কাটার একপর্যায়ে তিনি দম হারিয়ে ফেলে পানিতে ডুবে গেছেন। অথবা সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হতেও পারেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!