
সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে বহুল আলোচিত করোনা টেষ্ট জালিয়াতি ও প্রতারনা মামলার প্রধান আসামী সাহেদ করিমকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ এর এস.আই রেজাউল করিম বুধবার দুপুরে দেবহাটা আমলী আদালতে তাকে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।
উল্লেখ্য, এর আগে গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে করোনা টেষ্ট প্রতারনা ও জালিয়াতি মামলাার প্রধান আসামী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই আদালতের কাছে এ মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ এর এস.আই রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়। এরপর গত ৩০ জুলাই সাহেদকে পুনরায় আনা হয় শাখরা কোমরপুর লাবন্যবতী নদীর ব্রীজের উপর। সেখানে তাকে নিয়ে র্যাব সদস্যরা কিছুক্ষন থাকার পর আবারও তাকে খুলনা র্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.