শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগ কর্তৃক ভারতীয় ৪ জেলে আটক

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ ভাবে প্রবেশ করে মৎস্য আহরণের অপরাধে মাছধরার সরঞ্জাম ও একটি ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা।

শনিবার রাতে ভারত সীমান্ত অতিক্রম করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পাকড়াতলী খালে মাছ ধরার সময় পুষ্পকাটি বনবিভাগের সদস্যরা ওই চার ভারতীয় জেলেকে আটক করেন। তারা প্রত্যেকে ভরতের দক্ষিন চব্বিশ পরগনা জেলার নাগরিক।

আটককৃত জেলেরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার পার্বতী গ্রামের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), একই গ্রামের প্রফুল্ল কৃষ্ণ’র ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) ও ধীরেন সরদারের ছেলে গুরুধর সরদার (৪৪)।

পুষ্পকাটি বন বিভাগের ষ্টেশন অফিসার (এসও) রেজাউল ইসলাম জানান, ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণ এবং প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস সুন্দর বনের মৎস্য ও মৎস্যজাত সকল প্রকার আহরণ সরকারি ভাবে বন্ধ ঘোষনা করা হয়। এই নিষেধাজ্ঞ অমান্য করে বাংলাদেশী সীমানায় প্রবেশ করে অবৈধ ভাবে মৎস্য আহরণের অপরাধে উক্ত চার ভারতীয় জেলেকে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত জানান, আটককৃত চার ভারতীয় জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!