শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

কালিগঞ্জে ২১ শে আগস্ট স্মরণে বিক্ষোভ মিছিল ও শোক সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে শনিবার বিকাল ৬ টায় সাতক্ষীরার কালিগঞ্জ নলতা পাক রওজা শরীফ মোড়ে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়াল এর মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সজল মুখার্জি, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ মোড়ল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল আলম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ হোসেন, নলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম হোসেন, শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মতিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন, বর্তমান সভাপতি ইউসুফ, সাধারণ সম্পাদক ফয়সাল, যুবনেতা সাকিন আল মামুন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র সভা সঞ্চালনা করেন নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!