শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমা‌সিক সভা অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই” শীর্ষক উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজন মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার বেলা ১১ টায় উত্তরণ সাতক্ষীরার কালিগঞ্জ কেন্দ্রে ত্রৈমা‌সিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি কমিটির ভারপ্রাপ্ত সভাপ‌তি ও বর্তমান ক‌মি‌টির সহ-সভাপ‌তি শেখ আনোয়ার হোসেন এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় ক‌মি‌টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক‌মি‌টির সহ-সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি ইলা দেবী মল্লিক। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাবেক অধ্যাঃ মুনসুর আলী, যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক অধ্যাঃ নিয়াজ কওছার তু‌হিন, সদস্য গাজী জাহাঙ্গীর ক‌বির , এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্চু, এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শান্তি গোপাল চক্রবর্তী, কনিকা রানী সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি সদস্যা খোদেজা খাতুন, রেহানা পারভীন, তাহেরা বেগম, শাওন আহম্মেদ, শিক্ষক দিলীপ কুমার প্রমুখ।

উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর কবির ও উত্তরণের একাউন্টেন্ট ওকে দেবব্রত কুমার ঘোষের সা‌র্বিক ব‌্যবস্থপনায় ভু‌মি ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি অধ‌্যাপক আব্দুল খা‌লে‌ক এর মৃত‌্যুর কারণে শোক প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়। মহামারী ক‌রোনা কা‌লীন সময়ে উপজেলা ভুমি কমিটির উদ্যোগে কোন মি‌টিং না হওয়া শোক প্রস্তাবটি দেরীতে গৃ‌হিত হয়। এসময় বক্তারা খাসজমি দখলমুক্ত, নদীর নাব্যতা সৃষ্টি, যোগ্য ভুমিহীনদের তালিকা প্রস্তুতকরণ, জলাবদ্ধতা নিরসনসহ গুরুত্বপূর্ণ দাবী করা হয় সরকার তথা প্রশাসনের নিকট।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!